প্রয়াত চিত্রসাংবাদিক মিসবাহ-উল হকের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো।

মালদা,  ০২ জানুয়ারি । 

 প্রয়াত চিত্রসাংবাদিক মিসবাহ-উল হকের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো।  




বৃহস্পতিবার মালদা জেলার প্রশাসনিক ভবনের সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক অরিন্দম ভাদুড়ি প্রয়াত ওই চিত্রসাংবাদিকের স্ত্রী আয়েশা বিবি'র হাতে এই নিয়োগপত্র তুলে দেন।

 আয়েশা বিবিকে মালদার সরকারি মহিলা আপাতত অস্থায়ী পদে নিয়োগ করা হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

 এই ঘটনায় খুশি চিত্রসাংবাদিকের পরিবার। আয়েশা বিবি বলেন,  এটা সম্ভব হয়েছে মালদা জেলার সাংবাদিক এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই। 

জেলার সাংবাদিকেরা এবিষয়ে অনুরোধ জানিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রী মালদায় এসে প্রশাসনিক বৈঠক করতে গিয়েই আমার চাকরির ব্যবস্থা করার  কথা বলেন।

 মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতোন ১ মাসের মধ্যেই আমাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি।

 উল্লেখ্য, গত ৬ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্তমান পত্রিকার চিত্রসাংবাদিক মিসবাহ-উল-হকের (৫২) ।

 এই ঘটনায় মালদার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।

 ওই চিত্রসাংবাদিকের পরিবারের বৃদ্ধ মা, স্ত্রী এবং একমাত্র পুত্রসন্তান রয়েছে। 

এই ঘটনার পর ১৯ শে নভেম্বর মালদায় প্রশাসনিক বৈঠক করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিত্রসাংবাদিকের মারা যাওয়ার খবরটি শুনতে পেয়েও সরকারি চাকরির ব্যবস্থা কথা বলেন। 

এরপরই সরাসরি প্রয়াত ওই চিত্রসাংবাদিকের স্ত্রী আয়েশা বিবি হাতেই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...