২৭শে জানুয়ারি,
-স্কুল ইন্সপেক্টর এর ভুলে বিপাকে পড়েছেন কালনার ২৮১ জন শিক্ষক ।
সেই ভুলের কারণে জানুয়ারি মাসের বেতন তো যথাসময়ে হবেই না পাশাপাশি শিক্ষকরা আর্থিকভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন ।
এই অভিযোগ তুলে সোমবার কালনা এস আই অফিস ঘেরাও করে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখান শিক্ষকরা ।
শিক্ষকদের দাবি ১-১-২০২০ থেকে ষষ্ঠ বেতন কমিশন লাগু হচ্ছে ।
এই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের অপশন চাওয়া হয়েছিল ।
কালনা পূর্ব চক্রের অন্তর্গত ২৮১ জন শিক্ষক শিক্ষিকা অপশন দিয়েছিলেন ০১-০৮-১৯ ।
অভিযোগ স্কুল ইনস্পেক্টর অভিজিৎ জানা অপশন এর জায়গায় তারিখ বদল করে ০১-০১-১৬ করে পাঠিয়ে দেন ।
শিক্ষকদের দাবি এই অপশনের তারিখ বদলানোর কারণে প্রতিটি শিক্ষক আর্থিকভাবে ৩ হাজার টাকা করে প্রতি মাসে কম পাবেন ।
বারবার এস আই কে সংশোধনের জন্য বলা হলেও তিনি তা গায়ে মাখেন নি ।
তাই সংশোধনের তারিখ পেরিয়ে গেলেও তা সংশোধন হয়নি । অপশন সংশোধনের দাবি তুলে সোমবার প্রায় পাঁচ ঘন্টা অফিস কর্মচারীদের ভিতরে রেখে এস আই দপ্তরে তালা মেরে বিক্ষোভ দেখান শিক্ষিকারা ।
এই ব্যাপারে পূর্ব বর্ধমান জেলার ডি আই নারায়ণ চন্দ্র পাল বলেন একটা ভুল হয়ে গেছে, তা আমরা সংশোধন করার চেষ্টা চালাচ্ছি ।
কিন্তু শিক্ষক শিক্ষিকাদের এর পক্ষ থেকে দাবি হয় লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবো ।



