এক রাত্রে রায়দিঘী থানার অন্তর্গত মহিষগোটের গোয়ালারা মিস্ত্রি পাড়ায় তিন তিনটি মন্দির চুরির ঘটনায় এলাকায় উত্তেজনা।
দুটি রাধাকৃষ্ণ মন্দির ও একটি শিব মন্দিরে চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে।
শীতের রাত্রে মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা বাড়িতেই ঘুমাচ্ছিলেন।
এই সুযোগকে কাজে লাগায় চোর। আ্যসিড দিয়ে তালা গলিয়ে মন্দিরে প্রবেশ করে চোর।
এরপর মন্দিরের প্রণামী বক্স ভেঙে লক্ষ্যাধিক টাকা ও ঠাকুরের সম্মুখে দেওয়া রূপার প্রসাদের থালি নিয়ে চম্পট দেয় চোর।
গ্রামবাসীরা সকালে দেখেন মন্দিরের তালা ভাঙা।
কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

