ঝাড়গ্রাম,
শিক্ষার আগুন উঠুক জ্বলে, স্কুলে চলো সকলে মিলে এই বার্তা কে সামনে রেখে রবিবার মানবতা ফাউন্ডেশন এর উদ্যোগে ঝাড়গ্রাম জেলার শালবনি অঞ্চলের ধাতকি ডাঙা গ্রামের হদহদি প্রাথমিক ,
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সোয়েটার প্রদান করা হলো।
এবং ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফোটাতে মানবতা ফাউন্ডেশনের সদস্যরা স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে বিস্কুট ও চকলেট তুলে দেয়।
আর তাতেই খুশি স্কুলের পড়ুয়া থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ।
মানবতা ফাউন্ডেশন এর এরকম উদ্যোগ কে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে।

