, প্রধান বক্তা রাজ্যের সহ সম্পাদক ডাঃ বিপ্লব মান্না,,,,, ডাঃ নর্মান বেথুনের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা ভারতে ছড়িয়ে ছিটিয়ে আছে রুরাল মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোসিয়েশন এর সংগঠন ও সদস্য সদস্যা ক্রমশ বাড়ছে বলে জানা যায়।
আজকে কুড়ি জানুয়ারি সোমবার হাওড়া জেলার জয়পুর থানার সেহাগড়ী মোড়ে শ্রী কৃষ্ণ ভবনে প্রায় সারাদিন ধরে রুরাল মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোসিয়েশন এর আমতা ব্লক কমিটির আঠারো তম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে পুরুষ ও মহিলা এলাকার কয়েক শতাধিক গ্রামীন চিকিৎসক প্রতিনিধি হিসেবে।
আমতা ব্লক কমিটির সদস্য ও সদস্যা প্রতিনিধি, পদাধিকারী, রাজ্য, জেলা, অন্যান্য ব্লকের নেতৃত্ব, প্রতিনিধি ও পর্যবেক্ষক আজকে আমতা ব্লক ইউনিটের আঠারো তম বাৎসরিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে।
পতাকা উত্তোলন, শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন, ডাঃ নর্মান বেথুনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, প্রদীপ প্রজ্বলন,শোক প্রস্তাব, সম্পাদকীয় প্রতিবেদন পাঠ, সফলতা, ব্যর্থতা, আগামী কর্মসূচি, আলাপ, আলোচনা, কৃতজ্ঞতা স্বীকার ডাঃ নর্মান বেথুন চলমান মেডিকেল স্কুলের সফল পরীক্ষার্থীদের শংসাপত্র প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পর্যায়ক্রমে রুরাল মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোসিয়েশন এর রাজ্যের সহ সম্পাদক ডাঃ বিপ্লব মান্না, হাওড়া জেলা কমিটির সম্পাদক ডাঃ নুরুল হুদা সিপাহী, নিরঞ্জন সামন্ত,ধীরাজ পোড়ে,পিযুস কান্তি করন,সমরেশ হাজরা, কুন্তল মল্লিক, প্রবীর কোলে, ডাঃ সেখ রমিজুল হক সহ আরো অনেক গ্রামীন চিকিৎসক।
সভা পরিচালনা করেন ডাঃ মদন মোহন অধিকারী। ডাঃ বিপ্লব মান্না তার বক্তব্যে বিস্তারিত তথ্য সহ আলোচনা করেন সংগঠন সম্পর্কে ও ডাঃ নর্মান বেথুনের আদর্শ কর্মধারা অবলম্বনে নির্মিত হয়েছে রুরাল মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোসিয়েশন এর অতীত বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে আরো বেশি বেশি করে গ্রামীণ চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান করেন তিনি।
ডাঃ নর্মান বেথুন চলমান মেডিকেল স্কুলের মাধ্যমে, উন্নত চিকিৎসার মান উন্নয়নে পঞ্চাম বর্ষে চোদ্দ টি ক্লাস নিয়ে সাতাত্তর জন পরীক্ষার্থী ছিলেন পর্যায়ক্রমে আমতার বিভিন্ন এলাকার গ্রামীন চিকিৎসক।
আজকের এই সাধারণ সভায়গ্রামীন চিকিৎসক দের উৎসাহ উদ্দীপনা উন্মাদনা ছিল লক্ষণীয়।
অষ্টোআসি জনকে এ্যাসোসিয়েশন এর পরিচয়পত্র প্রদান করা হয় , রাজ্য দপ্তর নির্মাণ তহবিলে অর্থ সংগ্রহ করার উপর গুরুত্বারোপ করা হয় ও আরো বেশি বেশি করে সদস্য ও সদস্যা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ডাঃ বিপ্লব মান্না আমাদের প্রতিনিধিকে।



