এক প্রৌঢ়ের গলা কাটা দেহ ঘিরে চাঞ্চল্য ইংলিশবাজার থানা এলাকায়। রবিবার রাতে জমিতে যাওয়ার পথ নৃশংসভাবে খুন হন তিনি।
সোমবার সকালে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিক্যালের মর্গে।
পুলিশ জানিয়েছে খুন হওয়া প্রৌঢ়ের নাম সুধীর চৌধুরি(৬০)। তাঁর বাড়ি ফুলবাড়িয়া পঞ্চায়েতের বিনপাড়া গ্রামে।
তিনি খাবির শেখ নামে এক ব্যক্তির জমি দেখাশোনা করতেন। তিনি ওই জমি দেখাশোনার পাশাপাশি রাতে জোগানদারের কাজও করতেন।
সেখানে একটি ঝুপড়িতে রাতে থাকতেন। জানা গেছে রবিবার দুপুরে তাঁরা পিকনিকও করেন। রাতে তিনি জমির দিতে যাচ্ছিলেন। বালুপুরের কাছে তাঁর গলাকাটা দেহ উদ্ধার হয়ে।
এক প্রতিবেশী মিঠুন চৌধুরি বলেন,‘খুব নীরিহ প্রকৃতির লোক ছিলেন তিনি। বালুপুরের ওই জমিটি তিনি দেখাশোনা করতেন।
রাতে জমিতে যাওয়ার পথে খুন হন তিনি। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে খুন করেন। আমরা চাই প্রকৃত অপরাধি যেন গ্রেপ্তার হয়। তার উপযুক্ত শাস্তি চাই আমরা।’

