রেললাইনে এক মহিলার দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাজোল থানার আদিনা রেলস্টেশন এলাকায়।

মালদা, ৩১ জানুয়ারি : 




রেললাইনে এক মহিলার দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাজোল থানার আদিনা রেলস্টেশন এলাকায়। 

রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
 তারা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম, শুকচান সরকার (৪৭)। 

বাড়ি পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের কুরিয়া পাড়া এলাকায়। স্বামী ইন্দ্র সরকার একজন কৃষিজীবী। 

শুক্রবার সকালে আদিনা রেলস্টেশনের কাছে রেললাইনে এক মহিলার দ্বিখণ্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। 




খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।খবর পেয়ে পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ শনাক্ত করে।

 মৃতার পরিবারের লোকেরা জানিয়েছেন, মৃত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

তাদের অনুমান রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...