উলুবেড়িয়া,
আনুমানিক প্রায় সাড়ে পাঁচশত বছরের পুরানো ঐতিহ্যবাহী হজরত পীর আব্বাস উদ্দিন শাহ কাদরী র ঔরস, " জঙ্গল বিলাসের জাতের মেলা"
বলে পরিচিত মেলার শুভসুচনা অনুষ্ঠানের আয়োজন করে ওয়াকাফ সমিতি।
এই সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক জনাব ইদ্রিশ আলী,
তিনি তার বক্তব্যে বলেন এই মেলাতে জাতি, বর্ণ, ধর্ম, নির্বীশেষে মিলন ক্ষেত্র,এই ঐতিহ্যবাহী মেলায় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি যা দেখে তিনি উজ্জীবিত,
তিনি মেলা কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।
মেলা সমিতির সম্পাদক কাজী মুস্তাফিজুর রহমানের কথায় বিভিন্ন এলাকা থেকে ভক্তরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে,
এবং বহু মানুষ উপস্থিত হয়ে রাত্রিকালীন জঙ্গল বিলাস মাজারে প্রার্থনা করেন।
পূর্ব পুরুষ থেকেই মাজারের সেবায়েতের (খাদেম) কাজ করে আসছেন কাজী সাকীল আহমেদ।
তিনি তার বক্তব্যে সাড়ে পাঁচশত বছরের মেলার ইতিহাস সম্পর্কে আলোচনা করেন।
উপস্থিত ছিলেন রাজাপুর থানার আই সি,অজয় কুমার সিং, উলুবেড়িয়া ব্লক -2 বিডিও শ্রী নিশীথ কুমার মাহাতো, উলুবেড়িয়া 2নং পঞ্চায়েত সমিতির সদস্যা মিতালী শাসমল, সমাজ সেবী বেনু কুমার সেন,প্রমুখ, অনুষ্ঠান পরিচালনায় অভিজিৎ অধিকারী।



