বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া দক্ষিণ চক্রের,
উলুবেড়িয়া দক্ষিণ অবর বিদ্যালয় চক্রের অন্তর্গত সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হলো বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান,
এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 58গেটে র মৃগদাব পর্যটন কেন্দ্রে,
প্রায় 50জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীগন এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন,
বসে আঁকা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা য় অংশগ্রহণ কারী সকলকেই পুরষ্কার প্রদান করা হয়,
এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের স্পেশাল এডুকেটর মৌমিতা মন্ডল,
উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের পক্ষ হতে জয়ন্ত কুমার কয়াল, শ্রাবনী রায়, নির্মল কুমার হাজরা,আকবর আলি,সেখ আলম, ধর্মরাজ দাস, সুকুমার মন্ডল, প্রদীপ কুমার চক্রবর্তী, প্রমুখ,





