আন্তঃরাজ্য টোটো এবং বাইক পাচার চক্রের সাত পান্ডাকে গ্রেফতার করলো মালদা পুলিশ। 

মালদা , ০২ জানুয়ারি । 




আন্তঃরাজ্য টোটো এবং বাইক পাচার চক্রের সাত পান্ডাকে গ্রেফতার করলো মালদা পুলিশ। 

 এই ঘটনায় উদ্ধার হয়েছে ৭টি টোটো এবং ৯টি মোটর বাইক ।

 যেগুলি বিভিন্নভাবে গোপন জায়গায় মজুত রেখেই ওই চোরাইচক্রের পান্ডারা বিক্রির চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ।

 কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে মালদা পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে চোরাই টোটো এবং বাইক সহ সাতজনকে গ্রেফতার করেছে। 




উদ্ধার হওয়া টোটো এবং বাইকগুলি আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার কথা জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। 

 বৃহস্পতিবার সকালে পুরো বিষয়টি নিয়ে মালদা ডিএসপি (হেড-কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ একটি সাংবাদিক বৈঠক করেন।

 তিনি বলেন, পৃথকভাবে অভিযান চালিয়ে প্রথমে চুরি যাওয়া চারটি টোটো এবং পরবর্তীতে আরও তিনটি টোটো গাড়ি ইংরেজবাজার থানার পুলিশ উদ্ধার করেছে। 

পাশাপাশি বৈষ্ণবনগর থানার সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় কিছু চোরাই বাইক মজুত রেখেছিল দুষ্কৃতীরা।

 গোপন সূত্রে খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ এবং মালদা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোটরবাইকগুলি উদ্ধার করেছে।

 ডিএসপি প্রশান্ত দেবনাথ আরও বলেন, মালদা শহরের বাগবাড়ি এলাকার একটি গোপন আস্তানায় চুরি যাওয়া টোটো গুলি মজুত করেছিল পাচার চক্রের পান্ডারা । 

এইগুলি ঝাড়খন্ডে পাচার করা হতো বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি মোটরবাইক গুলি ঝাড়খন্ড অথবা সীমান্তের ওপারের পাচার করার পরিকল্পনা ছিল চোরাকারবারীদের। 

কিন্তু তার আগে গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্নভাবে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া টোটো এবং মোটরবাইকগুলি উদ্ধার করেছে। 

এই মোটর বাইক চুরি কান্ডে চারজনকে এবং টোটো চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বাড়ি ইংরেজবাজার কালিয়াচক থানা এলাকায়।

 এই পাচার চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

 ডিএসপি আরও জানিয়েছেন, উদ্ধার হওয়া টোটো এবং মোটরবাইকগুলি আদালতের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...