-পড়াশোনা নিয়ে বকাঝকা করেছিলেন বাবা। অভিমানে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী স্কুল পড়ুয়া মেয়ে।
চাঞ্চল্যকর ঘটনাটি হবিবপুর থানা এলাকার। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম রমা কর্মকার(১৪)।
সংশ্লিষ্ট থানার আকতৈল গ্রাম পঞ্চায়েতের নরসিংহবাটি গ্রামে বাড়ি তার।
সে রাহুতারা শ্যাম থমাস উচ্চ বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্রী ছিল।
বাবা স্বপন কর্মকার পেশায় চাষি। ২ মেয়ের মধ্যে সে ছিল ছোট।
গত পরীক্ষা সে ভাল দিতে পারে নি। তারপরেও পড়াশোনার প্রতি কোনও যত্ন নেই।
এই নিয়ে বকাবকি করেছিলেন বাবা। পুলিশ জানিয়েছে, গত রবিবার বিকেলের দিকে তার ঝুলন্ত দেহ দেখেন পরিবারের লোকেরা।
গলায় তার ওর্ণা জড়ানো ছিল।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী হাসপাতাল, সেখান থেকে মালদা মেডিক্যালে আনা হলে বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
