কালিতলা ক্লাবের উদ্যোগে শুরু হওয়া এস আর এম বি নক আউট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিন মুখোমুখি হলো শিলিগুড়ির অগ্রগামী সংঘ এবং মালদার অনীক সংঘ।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শিলিগুড়ির অগ্রগামী সংঘ। জানা যায় অনীক সংঘ গতবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল।
এবছর খেলার মূল আকর্ষণ গোলাপি বল।
জেলা, রাজ্য এবং বাংলাদেশের মোট আটটি দল অংশগ্রহণ করেছে এই ক্রিকেট টুর্নামেন্টের বলে জানান কালিতলা ক্লাবের সম্পাদক দেবব্রত সাহা।
তিনি আরো জানান,
৮টি দলের মধ্যে যে দুটি দল সেমি ফাইনাল উঠবে তারা ১২ জানুয়ারি চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।
এই প্রথম জেলায় অনুষ্ঠিত হলো গোলাপী বল দিয়ে ক্রিকেট প্রতিযোগিতা।
তাই সকাল থেকেই ক্রিকেটপ্রেমীরা ভিড় জমিয়েছিলেন বৃন্দাবনী ময়দানে।

