সুন্দরবন উন্নয়ন পর্ষদের দুই লক্ষ টাকার আর্থিক অনুদানে আজ মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা ল্যাবের উদ্বোধন করেন মাননীয় শ্রী পূর্নেন্দু বসু,
মাননীয় মন্ত্রী, টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন, পশ্চিমবঙ্গ সরকার ।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক শ্রী কৃষ্ণেন্দু ঘোষ, বিদ্যালয় পরিচালনা সমিতি, স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্রী বাপী হালদার সহ অনেকে ।
শ্রী বসু বিদ্যালয়ের উন্নতি, পঠন-পাঠন, শৃঙ্খলা এবং সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন ,
তিনি বিদ্যালয়টিকে “Centre of Excellence” হিসেবে ঘোষণা করার জন্য উদ্যোগ নেবেন বলেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক শ্রী চন্দন মাইতি বিদ্যালয়ের বৃত্তিমূলক শাখার সমস্যা ও সমাধান সম্পর্কে বলেন এবং এলাকায় একটি ভোকেশনাল জেনারেল ডিগ্রী কলেজের প্রস্তাব রাখেন ।
