রায়পুর যুব সংঘ এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে সূচনা পড়বে একটা স্বেচ্ছা রক্তদান অনুষ্টিত হলো l পুরুষ মহিলা মিলে মোট ৬৩ ইউনিট রক্ত সংগ্রহ করলো বোলপুর ব্লাড ব্যাঙ্ক l
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের পল্লী সংগঠন এর অধ্যাপক অমিত হাজরা ,বীরভূম ভলান্টারী ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সম্পাদক নুরুল হক ,মির্জাপুর বিবেকানন্দ আশ্রম এর কর্ণ ধার ডা : ডিঙ্গেল প্রমুখ l
রায়পুর যুব সংঘ এর সভাপতি মাননীয় বাদল সিংহ রক্তদাতা দের হাতে সার্টিফিকেট দিয়ে সম্মানীত করেন এবং ভবিষ্যতে ক্লাবে নিয়মিত স্বেচ্ছা রক্তদান এর প্রতিশ্রুতি দিন l
অনুষ্ঠানে উপস্থিত অতিথি বর্গ দের রায়পুর এর ঐতিহ্য সম্পন্ন পুরাতন স্মৃতি স্মারক দিয়ে সম্মানীত করা হয় l
