বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর,
২২ জানুয়ারী–––
আদিবাসী সমাজের শিল্প সংস্কৃতির প্রসারে তিনদিন ব্যাপী মেলার উদ্বোধন হল তপনে ।
বুধবার আনুষ্ঠানিক ভাবে তপন রবীন্দ্রভবনে মেলার সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন ব্লকের বিডিও সোগেল মক্তাং তামাং, পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস, সহ সভাপতি তাপস মন্ডল সহ বিশিষ্ট জনেরা ।
আগামী তিন দিন ব্যাপী এই মেলায় আদিবাসী মানুষদের নিজস্ব নাচ, গান পরিবেশনের পাশাপাশি তাঁদের শিল্প ও সংস্কৃতির প্রচারে একাধিক বিষয় প্রদর্শন করা হবে ।
একই সাথে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য বিভিন্ন দপ্তরের স্টল থাকবে এই মেলায় ।
প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা জানিয়েছেন, সারা রাজ্যে ১০০ টি ব্লকে তিন দিন ব্যাপী এই আদিবাসী মেলা হচ্ছে।
এর আগে সারা ভারতে কোনো সরকার এই উদ্যোগ নেয়নি। আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের এমন উদ্যোগ প্রশংসার যোগ্য ।

