গোটা দেশ উত্তাল নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে, বিরোধীদের দাবি কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি সৃষ্টি করেছে।
এই সমস্ত কিছু মাথায় রেখে এবং ভারতীয় সংবিধান কে স্মরণ করে নিজেদের বিদ্যালয়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা সকলের কাছে।
মুর্শিদাবাদ জেলার সুতির অরঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়ে , শনিবার ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান,আর সেইখানে সর্ব শেষ প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো তে , সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবি জানিয়ে সকলের নজির গড়লেন দ্বাদশ শ্রেণীর আব্দুল বারী, সৌভিক জমাদার, মহম্মদ আরিফ হোসেন এবং হবিবুর রহমান।
তাদের এই বিষয়বস্তু টি মুগ্ধ করেছিল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ বিচারকদের, পাশাপাশি সমস্ত দর্শক মন্ডলীর।এই প্রতিযোগিতায় তারাই ছিল প্রথম স্থান অধিকারী ।

