ওয়েক আপ অ্যাসোসিয়েশন এর বর্ষপূর্তি ও পত্রিকা প্রকাশ ,

স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিন কে স্মরণ করে অনুষ্ঠিত হলো কীর্নাহার ওয়েক আপ অ্যাসোসিয়েশন এর বর্ষপূর্তি ও রূপান্তর পত্রিকা প্রকাশ।




 শীতের রেশ এখনও কাটেনি তাই ওয়েক আপ অ্যাসোসিয়েশন এর বর্ষপূর্তিতে শীতে কাবু দুঃস্থ মানুষদের উদ্দেশে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ ও মধ্যাহ্নভোজন এরম কীর্নাহার এলাকার প্রায় ৫০ জন দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া কম্বল। 

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম ভোলেনটিয়ারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক নুরুল হক, প্রখ্যাত লেখক নাসিম এ আলম, গৌড়গোপাল ঘোষ, চাঁদ রায়, গণপতি ঘোষ, জেলা আইনি পরিষেবার পক্ষে মহিউদ্দিন আহমেদ।

 এছাড়াও বিভিন্ন সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা।

 ছিলেন আশ্রয় ফাউন্ডেশন এর কর্ণধার অর্পিতা ঘোষ, উপহার ওয়েলফেয়ার সোসাইটির প্রিয়নীল রায়, মৃনাল ঘোষ সহ আরও অনেকে। 




ওয়েক আপ সাংস্কৃতিক সম্পাদক বিজন ঘোষ জানান- সকালে স্বামীজীর জন্মদিবস উপলক্ষে প্রভাত ফেরীর মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হয়, সারাদিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান ও সমাজ কল্যাণ কর্মসূচি। সন্ধ্যায় মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয় বাংলার লুপ্ত লোকসঙ্গীত এর পট গানের। 

সকলের সহযোগিতা ও ভালোবাসা থাকলে আগামী দিনে আমাদের ওয়েক আপ অ্যাসোসিয়েশন আরও অনেক কাজ করতে থাকবে। 

আশ্রয় ফাউন্ডেশন এর কর্ণধার অর্পিতা ঘোষ এর কথায় - ওয়েক আপ এর বর্ষপূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান তা সত্যিই মন ছুঁয়ে যাওয়া অনুষ্ঠান, আজকের এই দিনে উপস্থিত থাকতে পেরে বেশ ভালোই লাগছে, আগামী দিনে আরও অনেক ভালো কাজ করুক ওয়েক আপ অ্যাসোসিয়েশন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...