প্রতিবেদক, এবি বঙ্গনিউজ ,
বহুদিনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম |
পশ্চিমবঙ্গ মাদ্রাসায় নিয়োগ কমিটির হাতে যাওয়ায় বেঘোরে পড়েছিল মেধাবী দরিদ্ররা |
দিন দিন অস্বচ্ছতায় ভরে যাচ্ছিল মাদ্রাসাগুলি | এর বিরুদ্ধে প্রায় দীর্ঘ ছয় বছর ধরে সংগ্রাম করে যাচ্ছিল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম |
হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় তাদের |
আজকের রায় বহু মানুষের স্বস্তি দিয়েছে |
বিশিষ্ট শিক্ষক এবং ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের মুর্শিদাবাদ জেলার সভাপতি মীর সমিম উদ্দিন মহাশয় জানান এই দীর্ঘ ছয় বছর ধরে আমাদের অনেক সংগ্রাম করে যেতে হয়েছে,
অনেক আঘাত সইতে হয়েছে তবুও আমরা পিছু হাঁটেনি আজকে সত্যের জয় হলো |
উল্লেখ্য কমিটির হাতে নিয়োগ আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় নিয়োগের ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বনের খবর পাওয়া গেছে |
কোথাও কোথাও কাটমানি নেওয়ার অভিযোগ উঠে এসেছে |
অসৎ উপায়ে নিয়োগ করা সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী অবৈধ বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের |

