শুক্রবার ইংরেজ বাজারের চন্দনপার্ক এলাকায় মালদার ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় জেলার বাছাই করা ২০টি মাদ্রাসার পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান প্রদর্শনী।
দুই দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অরুণ রায়।
রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদ ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ছয় মাস আগে মাদ্রাসা পড়ুয়াদের হাতেকলমে বিজ্ঞান শিক্ষার পাইলট প্রজেক্ট লঞ্চ করা হয় মালদায়।
এবার ওই বিজ্ঞান শিক্ষা কতটা সফল ভাবে নিয়েছে পড়ুয়ারা তারই সাফল্য যাচাই করতে এই প্রদর্শনীর আয়োজন বলে জানা গিয়েছে।
মালদার মাদ্রাসাগুলিতে চালু করা এই হাতেকলমে বিজ্ঞান শিক্ষা প্রকল্প সফল হলে আগামীতে মীনা মঞ্চের মতো সারা রাজ্যেই এই প্রকল্প চালু হবে বলে মাদ্রাসা শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে।
এই প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত
