জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর শহীদ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার ,
তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং আমতা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় তথ্য ও সংস্কৃতির অফিস গিয়ে ৭৩তম তিরোধান দিবস উপলক্ষে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় ।
অনুষ্ঠানের শুরুতে গান্ধীজি প্রতিকৃতিতে মাল্যদান করেন দপ্তরের আধিকারিক নির্মল বাগানী সহ অন্যান্য ব্যাক্তিবর্গ ।
নির্মল বাবু গান্ধীজির জীবনীর উপর আলোচনা করেন ।
গান্ধীজির প্রিয় সঙ্গীত "রমধুন" পরিবেশন করেন অসিত মালিক ও সম্প্রদায় ।
সঙ্গীত পরিবেশন করেন প্রদীপ্তা দাস কুন্ডু ও সুকুমার চরিত ।
সভায় গীতাপাঠ করেন প্রতাপ চট্টোপাধ্যায় , কোরআন পাঠ করেন শেখ আব্দুল রহমান এবং বাইবেল পাঠ করেন অভিজিৎ হাজরা ।



