নাগরিকত্ব বিলের বিরোধিতা করে বিক্ষোভ অবস্থান ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার।

মালদা,৩০ জানুয়ারি : 

নাগরিকত্ব বিলের বিরোধিতা করে বিক্ষোভ অবস্থান ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার। 




বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন সংগঠনের সদস্যরা। 

এদিন মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে হাতে দলীয় ঝান্ডা এবং প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের সদস্যরা।

 সারা শহর পরিক্রমা করে মিছিল শেষে জেলা প্রশাসনিক ভবনের সামনে।

 সেখানে তারা সিএএ,এনপিআর ও এনআরসির বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করেন। 

ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মালদা জেলা কমিটির সভাপতি শাজাহান আলী বলেন,৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন এই বিজেপি।

 তারা এখন দেশকে হত্যা করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সর্ব ধর্মের মানুষকে একত্রিত হওয়ার ডাক দেন তারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...