উলুবেড়িয়া।
আজ উলুবেড়িয়া ইনস্টিটিউট এন্ড লাইব্রেরী হলে অধ্যাপক অরুণ দাশগুপ্ত স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিশিষ্ট শিক্ষাব্রতী মহঃ আব্দুল্লা, বিশিষ্ট অধ্যাপক সঞ্জীব কুমার দাস ও অধ্যাপক সিরাজ মল্লিক মহাশয় বর্তমানে শিক্ষা সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান ও মূল্যবোধের উপর আঘাত, অরুণ দাশগুপ্তের জীবন সংগ্রাম তুলে ধরেন।
60 জন প্রতিযোগী কে পুরস্কার বিতরন করা হয়। স্বাগত ভাষন দেন সৌমিত্র বন্দোপাধ্যায় মহাশয়। প্রচুর শ্রোতা উপস্থিত ছিলেন।




