মালদা জেলা পুলিশের উদ্যোগে মানবাধিকার সুরক্ষা বিষয়ে বাদ প্রতিবাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিকদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।
উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, ইংলিশবাজার থানার আইসি অমলেন্দু বিশ্বাস মালদা জেলা মানবাধিকার সুরক্ষা সমিতির আধিকারিকরা।
এদিন অনুষ্ঠিত এই আলোচনা সভায় মানবাধিকার সুরক্ষা বিষয়ে স্বপক্ষে এবং বিপক্ষে বিভিন্ন বাদ প্রতিবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ জানান, আজ মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত আছেন। মানবাধিকার সুরক্ষা নিয়ে তার পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আজ।

