পঞ্চায়েত কর্মীকে মারধর ও দুর্নীতির অভিযোগে বিজেপির উপপ্রধানকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।
ধূত ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধানকে আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর তাকে পুলিশ হেফাজতে নেওয়ার অবদান রাখা হবে।
উল্লেখ্য, ২৯ জানুয়ারি পঞ্চায়েত কর্মী সজল মন্ডলকে মারধরের অভিযোগ ওঠে অমৃতি অঞ্চলের উপপ্রধান বিপ্লব মন্ডলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে বিজেপির উপপ্রধান বিপ্লব মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার তাকে জেলা আদালতে তোলা হবে।
