রায়দিঘী:
রাস্তার পাশে থাকা গাছ অবৈধভাবে কাটার অভিযোগে প্রধান ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয় গ্রামবাসীদের।
ঘটনাটি রায়দিঘীর কুমড়াপাড়ার। প্রধান জয়দেব মান্না অভিযোগকারীদের হেনস্থা করতে যান বলে জানা যাচ্ছে।
এরপর বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা।
যেটি খবর কুমড়াপাড়ার রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার পাশে থাকা গাছ কাটার টেন্ডার দেওয়া হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ টেন্ডার ছাড়া গাছ কাটা হচ্ছে।
এই অভিযোগে গাছ সমেত গাড়ি গুলি আটকে দেয় তারা।
এরপর গ্রামবাসীরা পঞ্চায়েতে অভিযোগ জানাতে গেলে প্রধান তেড়ে আসে বলে জানা যাচ্ছে।
যদিও ঘটনা সম্পর্কে প্রধান জয়দেব মান্নার দাবি কোনোও বেআইনি কাজ হয়নি।

