এলাকার দুষ্কৃতিদের বিরুদ্ধে রতুয়া থানার পুলিশের কাছে অভিযোগও করেন তিনি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ার ফলে দুষ্কৃতিরা প্রতিবাদী তৃণমূল কংগ্রেসের কর্মী রামকৃষ্ণ রায়ের আড়াই বিঘা জমিতে আগুন ধরিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠল।
ঘটনাটি রতুয়া থানার বালুপুর এলাকার।
রামকৃষ্ণবাবু জানান এলাকার দুস্কৃতি অবিনাশ,চিরঞ্জিৎ ও ইন্দ্রজিৎ প্রতিদিন এলাকায় জুয়ার আসরের আয়োজন করে।
মদের আসরও বসায়। প্রতিবাদ করেছিলেন তিনি। রতুয়া থানাতেও বিষয়টি নজর দেওয়ার জন্য লিখিত অভিযোগও করৈন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয় নি।
ফলে দুষ্কৃথিরা প্রশয় পেয়ে রাতের অন্ধকারে তার জমিতে আগুন ধরিয়ে দেয় প্রতিশোধ নেওয়ার জন্য। রামকৃষ্ণবাবু জানান তিনি জমিতে মেহেগুনী,শিমুল ও আমগাছ মিলিয়ে প্রায় ১৫০টি গাছ রোপন করেছিলেন। আগুন ধরিয়ে দেওয়ায় সব ধ্বংস।
তিনি অভিযোগ করেন এই দুষ্কৃতিরা বিজেপির আশ্রয়ে থাকায় এমন কান্ড ঘটিয়েছেন। অভিযুক্তরা রামকৃষ্ণবাবু অভিযোগ নস্যাৎ করে জানান তারা ঘটনার সাথে যুক্ত নয়। মিথ্যা অভিযোগ তুলছে রামকৃষ্ণবাবু।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। এখনও কেউ গ্রেপ্তার হয় নি।

