বীরভূম জেলার অন্তর্গত কীর্নাহার নাম টা শুনলেই মাথায় আসে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় এর কথা।
তাঁরই প্রাক্তন বিদ্যালয় আজ পথ চলতে চলতে পূর্ণ করলো ১২৫ বছরের গন্ডি।
সেই উপলক্ষ্যে গত ১লা জানুয়ারি থেকে শুরু হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চলবে ৩রা জানুয়ারি পর্যন্ত।
দেশ মাতৃকার সেবায় আত্মবলিদান করা শহীদ দের স্মৃতির উদ্দেশ্যে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের, সহযোগিতায় বোলপুর ব্লাড ব্যাঙ্ক ,বীরভূম ভলিনটিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, জয়ন্ত স্মৃতি সংঘ-বোলপুর, কীর্নাহার ওয়েক আপ, আশ্রয় ফাউন্ডেশন, কীর্নাহার স্পোর্টস অ্যাসোসিয়েশন, উই ফাউন্ডেশন এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়েছিলেন নানুর থানা।
লক্ষ্য ছিল ১২৫ বছর পূর্তিতে ১২৫ ইউনিট রক্ত সংগ্রহ করা। বিদ্যালয়ের শিক্ষক অনুপ ঘোষ এর কথায়- দেশ মাতৃকার সেবায় আত্ম নিয়োজিত সৈনিক এবং পরলোকগত প্রাক্তন ছাত্র দের স্মৃতির উদ্দেশ্যে এবং মুমুর্ষ রোগীদের রক্ত সংকট মেটানোর উদ্দেশ্যে আমাদের এই শিবিরের আয়োজন, খুব ভালো লাগছে এটা ভেবে যে আমাদের লক্ষ্য ছিল ১২৫ ইউনিট রক্ত সংগ্রহ, আর আমরা সেটা পেরেছি।
উপস্থিত সকল রক্তদাতাদের হাতে তুলে দেওয়া একটি করে মানপত্র ও স্মারক উপহার।

