ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে এক পা কেটে মৃত্যু হল এক বৃদ্ধের।
শুক্রবার ভোরে এ ঘটনা মালদা টাউন স্টেশন সংলগ্ন ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আমিন কিস্কু (৬০)।
তার বাড়ি ইংরেজবাজার ব্লকের কেষ্টপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, আমিন ভূপালে শ্রমিকের কাজ করতেন।
সেখান থেকে ট্রেনে তিনি বাড়ি ফিরছিলেন। এদিন সকালে মালদা টাউন স্টেশনের বাইরে ২ নম্বর গভর্নমেন্ট কলোনিতে ট্রেনের গতি কমলে তিনি নামতে যান।
সে সময় পা হড়কে পড়ে বাঁ পা কেটে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দুপুরে তিনি মারা যান।
