দি রিলায়েবল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান সিউড়িতে।

সৌগত মন্ডল , (সিউড়ি-বীরভূম) :-




 বৃহঃস্পতিবার সিউড়ির রবীন্দ্র সদনে রিলায়েবল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

গত বছর ২৩শে জানুয়ারি পথ চলা শুরু হয় এই প্রাথমিক স্কুলের।

 বৃহস্পতিবার সন্ধ্যায় সিউড়ি রবীন্দ্রসদনে নেতাজীর ফটোতে মাল্যদান করেন অতিথিরা।এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 




জাতীয় সংগীতের পর এই স্কুলের খুদে ছাত্র ছাত্রীরা আবৃত্তি, নৃত্য , সঙ্গীত পরিবেশন করে। ছোট্ট ছোট্ট শিশুরা বিভিন্ন গান,ছড়ার সঙ্গে নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করে।

এদিন ছাত্র ছাত্রীদের সঙ্গে অভিভাবকেরাও উপস্থিত ছিলেন রবীন্দ্রসদনে।

এই স্কুলের প্রতিষ্ঠাতা শুক্লা চক্রবর্তী বলেন-আজ ২৩শে জানুয়ারি নেতাজীর জন্মদিন। 

এক বছর আগে এই দিনে স্কুলের পথ চলা শুরু হয়।

এদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।দেড় বছর থেকে ক্লাস টু এর ছাত্র ছাত্রীরা ড্রান্স, গান,ড্রামাতে অংশগ্রহণ করেছে। 

ছোট ছোট বাচ্চাদের মধ্যে একটা চেতনা দিয়ে দেওয়া যে আজ ২৩শে জানুয়ারি, নেতাজী সুভাষচন্দ্রের জন্মদিন।

আমরা আগামী ভারতবর্ষ গড়ার একটা বীজ বপন করতে চলেছি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...