হোটেলে এক রাকেশ মোদক নামে এক কিশোরের পচা-গলা মৃতদেহ উদ্ধার হয়.

২৩ শে জানুয়ারি,




 নাদনঘাট থানার অন্তর্গত তুলসীডাঙ্গা এক হোটেলে এক রাকেশ মোদক নামে এক কিশোরের পচা-গলা মৃতদেহ উদ্ধার হয়. সেই ঘটনায় হোটেল মালিক সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ শিবনাথ ওরাও নামে এক যুবককে গ্রেফতার করে. 

আজ তাকে কালনা মহকুমা আদালতে তোলা হয়. এদিন আদালত চত্বরে ওই যুবক সাংবাদিকদের ক্যামেরার সামনে সমস্ত অপরাধের কথা স্বীকার করে জানান, তার বোনকে নিয়ে কুমন্তব্য করার কারণে ওই কিশোরকে সে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছে. 

পাশাপাশি এদিন কালনার সরস্বতী পুজো উপলক্ষে এক গাইড ম্যাপ প্রকাশ করতে এসে পূর্ব বর্ধমান জেলার এসপি ভাস্কর মুখোপাধ্যায় এই খুনের ঘটনায় একজনকে গ্রেফতারের কথা জানায়.




 যদিও তিনি কি কারণে খুন সেই বিষয়টি খোলসা করে বলতে চাইনি তিনি. এই দিন শিবনাথ ওরাওকে 14 দিনের পুলিশি হেফাজতে নিয়েছে নাদন ঘাট থানার পুলিশ.

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...