দক্ষিণ দিনাজপুর,২১ জানুয়ারি;
পৃথক দুটি ঘটনায় মৃত্যু হলো এক গৃহবধূ সহ দুইজনের।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কালদিঘি ও নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের
নাগণ এলাকায়।
পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।পুরো ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ জানায় কালদিঘিতে ভোরবেলায় পথদুর্ঘটনায় মৃত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।
তবে বয়স আনুমানিক ২৮–২৯ বছরের মত। এদিন ওই পথচারী রাস্তা দিয়ে বের হলেএকটি গাড়ি তাকে পিষে দিলে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়।
এলাকার প্রাতভ্রমণ কাইটে ঘটনা দেখার পরে গঙ্গারামপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
অন্যদিকে পারিবারিক অশান্তির কারণে বাবার বাড়ি গঙ্গারামপুর থানার নাগো নীলাকাশ পরিবারের সবার অলক্ষ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ।
পুলিশ জানায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ওই গৃহবধূর নাম আশিনা খাতুন (২৩), তার শ্বশুরবাড়ি স্থানীয় থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের হাপনিয়া এলাকায়।
মৃতা পরিবারের লোকজনের অভিযোগ স্বামী মুক্তারুল সহ শশুর বাড়ির লোকজনেরা অত্যাচার করার কারণেই সে শ্বশুরবাড়ি থেকে চলে আসে বাপের বাড়িতে।
এবং সোমবার পরিবারের সদস্যদের নজর এড়িয়ে গলায় দড়ি দিয়ে আত্বঘাতি হবার চেষ্টা করে ।
গুরুতর আহত অবস্থায় তাকে সেই দিনই মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ওই গৃহবধূর হাসপাতালেই মৃত্যু হয়।
গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, মৃত দেহ দুটি উদ্ধার করা হয়েছে।পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
