এই প্রথম মালদায় অনুষ্ঠিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব।

নিজস্ব প্রতিবেদক ,

মালদা, 



 এই প্রথম মালদায় অনুষ্ঠিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার মালদা কোট চত্বরে অবস্থিত এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানানো সবুজ বনানীর কর্ণধার সবুজ দাস। 

তিনি জানান, তাদের এই সংস্থা দীর্ঘ কয়েক বছর ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কাজ করে আসছে। মালদায় আজ তার শুভ উদ্বোধন করা হলো। 

জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রথম মালদায় এক মাসের মধ্যে আয়োজন করা হবে চলচ্চিত্র উৎসবের। তার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কলাকৌশলীদের নিয়ে কর্মশালা করবে তারা। 

আগ্রহী জেলার যুবক-যুবতী যারা চলচ্চিত্র জগতের সাথে যুক্ত বা চলচ্চিত্র ভালবাসেন তারা অংশ নিতে পারবেন এই কর্মশালায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...