ভোটার কার্ড ও সংশোধনী প্রক্রিয়া চলাকালীন স্থানীয় দুষ্কৃতীদের তান্ডপে আহত ব্লকের বেশ কয়েকজন কর্মরত অফিসার

বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,১৬ জানুয়ারি, 




নতুন ভোটার কার্ড ও সংশোধনী প্রক্রিয়া চলাকালীন স্থানীয় দুষ্কৃতীদের তান্ডপে আহত ব্লকের বেশ কয়েকজন কর্মরত অফিসার। 

 ঘটনাটি বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের সৈয়দপুর অঞ্চলের। 

এদিন ঘটনাস্থলে উপস্থিত থাকা কিছু মানুষ আহত ব্লকের কর্মরত অফিসারদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

 ঘটনার পরিপ্রেক্ষিতে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে তান্ডব কারী ২ জন যুবককে গ্রেফতার করে।

 ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবেন বলে জানিয়েছেন ব্লকের বিডিও।

 জানা গিয়েছে হরিরামপুর থানার সৈয়দপুর অঞ্চলের বানিহারা হাইস্কুলে বৃহস্পতিবার সকাল থেকেই নতুন ভোটার কার্ড ও সংশোধনী প্রক্রিয়া কাজ চলছিল।

যেখানে ব্লকের অনেক অফিসার রাই তাদের কাজে কর্মরত ছিলেন। 

 বেলা বাড়তেই আশেপাশের অঞ্চলগুলো থেকে সাধারণ মানুষরা পরিষেবা নেবার জন্য উপস্থিত হয়েছিলেন।

 হঠাৎই স্থানীয় কিছু দুষ্কৃতী হাই স্কুলে ঢুকে সরকারি সম্পত্তি ভাঙচুর করতে শুরু করে। মারধর করা হয় বেশ কয়েকজন ব্লকের অফিসারকেও বলে অভিযোগ।

 যাদের মধ্যে কৌশিক কর নামে ব্লক এ কর্মরত এক অফিসার কে কাঠের চেয়ার দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

 এরপর কৌশিক করকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। 

ঘটনার খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে, দুজনকে গ্রেফতার করে।

 যদিও বাকিরা এখনো পর্যন্ত পলাতক। আহত ওই কৌশিক কর জানিয়েছেন, আমরা আমাদের কাজ করছিলাম। হঠাৎই কিছু দুষ্কৃতী এসে স্কুলের সম্পত্তি নষ্ট সহ আমাদের ওপর চড়াও হয়ে ওঠে। 

আমাকে কাঠের চেয়ার দিয়ে মাথায় আঘাত করায় কিছুক্ষণের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। 




কেন তারা এমন তান্ডপ করলো টা আমাদের জানা নেই। আমি চাই পরবর্তীতে যেন কোনো অফিসারের সঙ্গে এমন ঘটনা না ঘটে।

 ব্লকের বিডিও শ্রীমান ব্যানার্জি জানিয়েছেন , কিছু দুষ্কৃতী ব্লকের অফিসারকে মারধর করেছে।

যদিও তাণ্ডপ কারী দুই জন কে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানার পুলিশ।

বাকিদেরও খুব শীগ্রই ধরবেন পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...