সরস্বতী পুজো উদ্বোধনে রাজীব ব্যানার্জি




 নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 

 মা সরস্বতী দেবীর আগমনী বার্তায় ধরিত্রী আজ মুগ্ধ।এখন বিদ্যার দেবীর পুজো শুধু বিদ্যালয়ে ও ঘরে হয়না।হাওড়ার সরস্বতী পুজোয় এখন দেখা যায় রকমারি থিম।ঠিক সেইরকম হাওড়ার বালিটিকুরী রামকৃষ্ণপল্লীর গ্রীণ স্টারস ক্লাবের পুজো।এ বছর তাঁদের মন্ডপে শোভা পাচ্ছে আমাজন অববাহিকার প্রেক্ষাপট। যেখানে বিভিন্ন পশুদের সমাগম।পাশাপাশি সবুজ পরিবেশ ও বন্যপ্রাণীদের রক্ষা করার বার্তাও ফুটে উঠবে এই পুজোয়।সোমবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি।তিনি এখানে সবাইকে অভিনন্দন জানান ও পুজোর শুভেচ্ছা জানান।এই উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া প্রাক্তন পৌরপিতা ত্রিলোকেশ মন্ডল ও সমাজসেবী অসিত চ্যাটার্জি উপস্থিত ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...