জহুরাতলা উচ্চ বিদ্যালয়ের ১৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল প্রভাত সঙ্খ ময়দানে।
মঙ্গলবার প্রতিযোগিতার সূচনা করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ।
হাজির ছিলেন যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজ্জাত আলি-সহ অন্যান্যরা।
জানা গেছে, ২০ ইভেন্টে বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেয়। তার মধ্যে দৌড় যেমন রয়েছে, তেমনই উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফনও রয়েছে।
রয়েছে সবার জন্য ‘গো অ্যাজ ইউ লাইক’। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান স্থানাধিকারিরা জোনাল প্রতিযোগিতায় অংশ নেবে।
প্রধান শিক্ষক অনুপম ঝা বলেন,‘আমাদের স্কুল থেকে ফি-বছর জেলায় অংশ নিয়ে থাকে।
এমনকী রাজ্যে গেছে বেশ কয়েকবার। আমরা আশাবাদী, এবারও জেলা ও রাজ্য স্তরে যাবে।’
