পথ-দুর্ঘটায় মর্মান্তিক মৃত্যু ২ মজুরের। কাজ সেরে সাইকেলে বাড়ি যাওয়ার পথে পেছন থেকে একটি পিকআপ গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালায়।
পুলিশ জানিয়েছে, মৃতরা রামবিলাশ মাহাতো(৫২) ও কৃষ্ণ মন্ডল(৪৬)। তাঁদের বাড়ি ইংলিশবাজার থানার কুলিপাড়া এলাকায়।
তাঁরা মঙ্গলবাড়িতে কাজ করছিলেন। শনিবার রাতে তাঁরা সাইকেলে রাত ১২টা নাগাদ বাড়ি ফিরছিলেন। ঘোড়াপীরের কাছে একটি পিকআপ গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালায়।
আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মালদা মেডিক্যালে আনা হলে কৃষ্ণকে কলকাতাল স্থানান্তরিত করা হলে রাস্তায় তাঁর মৃত্যু হয়।
এদিকে মালদা মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় রামবিলাশের।
