ব্যাটারি চোর সন্দেহে ফের এক যুবককে মারধোর করার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।
শনিবার ভোরে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে জখম যুবককে।
বর্তমানে জখম অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায় গিয়েছে শুক্রবার ভোরবেলা এক যুবক গাড়ির ব্যাটারি চুরি করেছিল।
সেই সময় স্থানীয় লোকজন তাকে হাতে নাতে ধরে ফেলে।চুরির অভিযোগে ব্যাপক গণধোলায় শুরু করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ।
উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে তাকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম বেলাল শেখ। বাড়ি সুজাপুর এলাকায়।
আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
বর্তমানে যুবক চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
