বিশ্বভারতীতে মহামিছিল, তদন্ত কমিটি গঠন

অরিত্র ঘোষ, শান্তিনিকেতন,





 গত ১৬ই জানুয়ারী রাতে বিশ্বভারতীর ছাত্র দের উপর অবিভিপির ছাত্র দের আক্রমণের পরিপ্রেক্ষিতে বিশ্বভারতী ছাত্র ও অধ্যাপকদের সম্মিলিত ঐক্য মঞ্চের উদ্যোগে মহামিছিল শান্তিনিকেতন উপাসনা গৃহের সামনে। 

শান্তিনিকেতন উপাসনা গৃহের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে ফাস্ট গেট পর্যন্ত পরিক্রমা করে। মিছিলের পুরো ভাগে ছিল বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী সহ অধ্যাপক বৃন্দ।

 প্রসঙ্গত বলা যায় গত ১৬ জানুয়ারি রাত্রে বিশ্ববিদ্যালয়ের পূর্বপল্লী বয়েজ হস্টেলের সামনে দাঁড়িয়েছিল বেশ কিছু আবাসিক পড়ুয়া । অভিযোগ, সেইসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মদদপুষ্ট এবি ভি পি সংগঠনের সদস্যরা তাদের উপর হামলা করে ।




 ঘটনায় জখম হন বাম ছাত্র সংগঠনের সমর্থক স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনী পান ও দেবব্রত নাথ কোনওরকমে তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় ।

 তাদের আরও অভিযোগ, হামলাকারীরা হাসপাতালেও পৌঁছায় । 

সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই স্বপ্ননীল ও ফাল্গুনীদের উপর চড়াও হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই মিছিল। 

তাদের দাবি ভবিষ্যতে যেন এরকম বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এবং সমস্ত ছাত্র-ছাত্রী দের নিরাপত্তা র দায়িত্ব নিতে হবে বিশ্বভারতী নিরাপত্তার কতৃপক্ষকে।

 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক ছাত্রীর কথায়- অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর ধরে এরকম গুন্ডামি ও মারধর এর অভিযোগ ছিল। 

অবশেষে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। 

তাদের দাবি একটাই উপাচার্য মহাশয় কে শক্ত হাতে এসব বর্বরোচিত কাজ কর্মকে রুখতে হবে এবং সাধারণ ছাত্র-ছাত্রী দের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কতৃপক্ষকে। 




ইতিমধ্যে ৮ই জানুয়ারী ঘটে যাওয়া সাংসদ ঘেরাও এবং গত১৬ই জানুয়ারীর মারধর এর ঘটনার তদন্তের জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের একটি তদন্ত কমিটি, যার মধ্যে রয়েছে একজন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি এবং দুই জন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মীসমিতির সদস্য। 

আগামী একমাসের মধ্যে তারা বিশ্বভারতীতে ঘটে যাওয়া দুই ঘটনার তদন্তের রিপোর্ট প্রকাশ করবে বিশ্বভারতী কতৃপক্ষের কাছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...