সেখানে হাজির ছিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। ছিলেন সর্ব ভারতীয় যুব সভাপতি অভিষেক ব্যানার্জিও।
মালদা থেকেও ছাত্র পরিষদ ও যুব-র সদস্যরা অংশ নেয়। এদিন ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্র থেকে মালদার সদস্যদের মিছিল শুরু হয়।
সেখানে হাজির থেকে যুব নেতা বিশ্বজিৎ মন্ডল বলেন,‘আমরা বিরোধীদের এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নই।
দলনেত্রী মমতা ব্যানার্জি ও যুব সভাপতি অভিষেক ব্যানার্জি যে ভাবে আমাদের নির্দেশ দেবেন, আমরা সেই ভাবেই ব্লকে প্রচারে নামবো।’

