দক্ষিণ দিনাজপুর
একটি স্কুলের তরফে বাৎসরিক বাণী বন্ধনা উপলক্ষে গরীব দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর জাহাঙ্গীর পুর এলাকায়।
শীত বস্ত্র পেয়ে খুশি এলাকাবাসীরা।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর জাহাঙ্গীরপুর এলাকায় সরস্বতী পূজা কে সামনে রেখে এলাকার গরীব দুঃস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করেন জাহাঙ্গীরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা।
যেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজিদুর রহমান,শিক্ষক প্রবীন অরুপ কুমার মন্ডল,রাজু কুন্ডু,সুজিত বর্ধন, মনোতোষ মাহাতো,ইন্দ্র নীল,কাঞ্চন দাস,গোলাম কবীর , গ্রাম পঞ্চায়েত সদস্য জয়রাম হাঁসদা,পরিচালন সমিতির সদস্য আশাবুদ্দিন মিয়াঁ সহ বেশ কিছু শিক্ষার্থীরাও।
এদিন স্কুল সংলগ্ন এলাকায় প্রায় একশো গরীব দুঃস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় ।
জাহাঙ্গীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজিদুর রহমান জানিয়েছেন,সরস্বতী পূজা কে সামনে রেখে আজ আমরা গরীব মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলাম।
শীত বস্ত্র পেয়ে খুশি হয়ে কালা মনি মুর্মু জানিয়েছেন,শীত বস্ত্র পেয়ে আমরা খুব খুশি ।ধন্যবাদ জানাই মাস্টার মশাই দের।

