যানজটে জেরবার ৩৪ নম্বর জাতীয় সড়ক।
বৃহস্পতিবার সকাল থেকে মালদা শহরের বুক চিরে চলে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের জেরে বিপাকে পড়েছেন যাত্রীরা।
এই যানজটের জেরে দীর্ঘক্ষন রাস্তায় আটকে থাকছে শিলিগুড়ি ও কলকাতা গামী বিভিন্ন যাত্রীবোঝাই বাসও।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহের নারায়ণপুরে জাতীয় সড়কে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় এই যানজট।
ওই ট্রাকটিকে সরিয়ে নিয়ে যানজট সমস্যা মেটানোর চেষ্টা চলছে।
