উপাচার্যের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান বোলপুর ব্যবসায়ী সমিতির। মেলার মধ্য চালানো লুঠপাট, ব্যবসায়ী দের মালপত্র বাজেয়াপ্ত করা ও এক মহিলার শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ নিয়ে ডেপুটেশনে জমা দেওয়া হয় শান্তিনিকেতন থানায়।
প্রসঙ্গত বলা যায় এবছরের পৌষমেলা ছিল চারদিনের, কিন্ত রীতি অনুযায়ী ভাঙা মেলা থাকত আরো কিছুদিন।
কিন্ত এবছর মেলা শেষ হবার পরদিনই মেলার মাঠ পরিষ্কার করার নির্দেশ দেন মেলা কতৃপক্ষ, সেই সঙ্গে উঠে যেতে বলেন ব্যবসায়ী দেরও।
কিন্ত বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে খোদ উপাচার্য নিজে তার সহকারী দের নিয়ে মেলার দোকানদার দের উদ্দেশ্যে লুঠপাট চালান ও বাজেয়াপ্ত করা হয় ব্যবসায়ীদের মালপত্র, চলে ধস্তাধস্তি।
এরই মাঝ খানে এক মহিলার হাত ধরেও টানাটানি করা হয়, পরবর্তী ক্ষেত্রে ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন উপাচার্যের বিরুদ্ধে।
তাদের প্রশ্ন ছিল এখনো পর্যন্ত উপাচার্য ও তার সহকারী দের এরকম জঘন্য কাজের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু হয়নি কেন?
সমস্ত ডেপুটেশনের তথ্য বিবেচনা করে তদন্ত করার আশ্বাস শান্তিনিকেতন থানার।

