যুগের সঙ্গে তাল মিলিয়ে আবিষ্কার বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রের, তারই মাঝে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের বাউল মেলা, হারিয়ে যাচ্ছে মেঠো গানের সুর, ক্ষীণ হয়ে আসছে একতারার সুর।
মূলত জয়দেব মেলা ছিল মেঠো পথের বাউল গানের সুর আর একতারার টুং টাং শব্দে মাখানো।
দিন যতই গড়াচ্ছে মেলার পরিবর্তন ঘটছে, আর সেই সঙ্গে মলিন হয়ে উঠেছে বাউল দের আখড়া।
পরিবর্তে মেলায় গড়ে উঠছে বিভিন্ন আধুনিক যন্ত্র সংগীতের আখড়া, চলছে উদ্দাম নৃত্য ও উচ্চ স্বরের গান বাজনা।
মেলায় আগত গোপাল দাস বাউল জানায়- আধুনিক বাদ্য যন্ত্র পাতির দৌলতে অনেকটাই মলিন আমাদের একতারা, গুব গুবির আওয়াজ।
কিছু সংখ্যক মানুষ যারা প্রকৃত বাউল গানের রস আস্বাদন করেন বা বোঝেন তারা ছাড়া বাকি সব ভক্তের ভিড় আধুনিক বাদ্য যন্ত্রের বাউল গান শুনতে।
যতই আধুনিক যন্ত্র আসুক না কেন মেঠো সুরের বাউল গানের কাছে সবই নগন্য, কিন্তু মানুষ যুগের হাওয়া গায়ে লাগিয়ে মেতে উঠেছে আধুনিক বাদ্য যন্ত্রের বাউল গানে।


