হাওড়া আমতার জয়পুর মল্লিক পাড়ায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনে ঢল।

,,,এবি বঙ্গ নিউজ,,,, 

হাওড়া ,আমতা ,জয়পুর,, 

বাবু হক,,,,






 তৃণমূল উন্নিশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। তৃণমূল রাজ্য তথা দেশের ও জাতির স্বার্থে উন্নয়ন ও কল্যাণ কর্ম নিয়ে লড়াই সংগ্রাম আন্দোলন গড়ে তুলে দেশের ও রাজ্যের বিভিন্ন ধরনের নির্বাচনে অংশ নিতে নিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় আসিন দুই বার ধরে। 

তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী তথা মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ময়ী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 




তৃণমূল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর পয়লা জানুয়ারি, তৃণমূল নেতা নেত্রী কর্মী সমর্থক ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠা দিবস পালন করে থাকে। 

আজকে হাওড়া জেলার জয়পুর থানার জয়পুর মল্লিক পাড়ায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় নানান রকমের অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় বলে জানা গেছে। 

এলাকার আপামর জনসাধারণ ও তৃণমূল নেতা নেত্রী কর্মী সমর্থক তৎসহ বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রাম লড়াই চালিয়ে যেতে আপামর জনসাধারণের অংশগ্রহণ ও উপস্হিতি কামনা করা হয়। 




দেশের ও জাতির স্বার্থে উন্নয়ন ও কল্যাণ কর্ম সচল রাখতে তৃণমূল কে সমর্থন করার আহ্বান জানানো হয়। 

বামফ্রন্ট সরকার রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দেনা মাথায় নিয়ে রাজ্যের ক্ষমতায় আসিন হবার পর থেকে উন্নয়ন ও কল্যাণ কর্মে ধারা বাহ্যিক ভাবে এক জোয়ার এসেছে।

 বর্তমান কেন্দ্রীয় সরকারের সকল প্রকার জনবিরোধী নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বক্তারা। 

উদয়নারায়ণপুর, উলুবেড়িয়া উত্তর, দক্ষিণ,পূর্ব,বাগনান, শ্যামপুর সহ হাওড়া গ্রামীন জেলার অন্তর্গত বিভিন্ন স্থানে বুথ থেকে অঞ্চল, ব্লক ও পৌরসভার ওয়ার্ড , বিধানসভা কেন্দ্রে তৃণমূলের অফিস, মোড়ে, বাজার,হাট, গঞ্জ শহর এলাকায় এলাকায় আজকে যথাযথ মর্যাদার সাথে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বলে তৃণমূল সূত্রে জানা গেছে।




 তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে তৃণমূলের নেতা নেত্রী কর্মী সমর্থক নেতৃত্ব ও বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 বিধায়ক পুলক রায়, জনাব ইদ্রিস আলী,কালীপদ মণ্ডল, সমীর কুমার পাঁজা,অঅআব্বাস উদ্দিন খান, অরুনাভ সেন রাজা বাবু,অভয় দাস,ঈমানূর রহমান কোচন, তপন চক্রবর্তী, রমেশ চন্দ্র পাল, সুকান্ত পাল, প্রশান্ত মণ্ডল, সুলেখা পাঁজা, সীতানাথ ঘোষ, শ্রী ধর মণ্ডল,নদেবাসী জানা, মনিরা বেগম,জিয়া উর রহমান, জুলফিকার আলী মোল্লা,সেখ সেলিমুল আলম,নব কুমার দাস, সুপ্রিয় চক্রবর্তী,দীলিপ জানা,সুভাষ দলুই, সুভাষ বর,সেখ আকবর আলি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পর্যায়ক্রমে বলে জানা যায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...