হিন্দুস্থান হোটেলের ঘর থেকে এক নাবালকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য,

নিজস্ব প্রতিবেদক,কালনা, 


আজ দুপুরে হিন্দুস্থান হোটেলের ঘর থেকে এক নাবালকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নাদন ঘাট থানার অন্তর্গত তুলসী ডাঙ্গা এলাকায়. 



গত কুড়ি দিন ধরে রাখেশ দেবনাথ (১৬) নামে এক নাবালক ওই হোটেলে কাজ করছিল. 

গত 14 তারিখের পর থেকে সে আর বাড়ি ফেরেনি. আজ দুপুরে ওই হোটেল থেকে পচা দুর্গন্ধ বেরোলে পুলিশ গিয়ে বডি উদ্ধার করে. 




হোটেল মালিক পবন দেবনাথ ও ওই হোটেলের লিজ নেওয়া ব্যক্তি নিতাই রায় আটক করেছে নাদন ঘাট থানার পুলিশ. 

পরিবারের অনুমান হোটেলের আড়ালে অসাধু কাজকর্ম চলত ওই রেস্টুরেন্টে কাম হোটেলে. 




কোন কারনে ওই যুবক তা দেখে ফেলায় তাকে খুন করা হয়েছে .

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...