কলকাতা মেডিকেল কলেজের UNB হলে অনুষ্ঠিত হলো তারা নিউজে আন্তর্জাতিক সম্মাননা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় তাপস রায় মহাশয়, ছিলেন মুর্শিদাবাদ জেলার সাংসদ তথা বিশিষ্ট সমাজসেবী আবু তাহের খান, ছিলেন কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী, ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম দায়িত্বপূর্ণ আধিকারিক সুবর্ণ রায, এছাড়াও ছিলেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট সমাজ সেবিগন, ছিলেন তারকা শিল্পীরা সঙ্গীত শিল্পীরা ও বাংলা সাহিত্যের দিকপাল মানুষজনেরা।
আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হলো বিশিষ্ট সমাজসেবী দের, বাচিক শিল্পী দের,সঙ্গীত শিল্পীদের, সাংবাদিকদের, পরিবেশ প্রেমীদের, সাহিত্যিকদের, সাহিত্য পত্রিকাকে। একই সাথে আন্তর্জাতিক সম্মাননা ভূষিত করা হল পশ্চিমবঙ্গের সহ সারা ভারতবর্ষের শিক্ষক-শিক্ষিকাদের।
এমনই এক মহতী অনুষ্ঠানে বীরভূম জেলার দুই শিক্ষক শিক্ষিকা প্রতিভা গাঙ্গুলী অভিজিত হাজরা কেউ আন্তর্জাতিক সম্মানে সম্মানিত করা হয়।
তাদের হাতে তুলে দেওয়া হল স্মারকপত্র।অসংখ্য মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়েছিল সর্বজনীন।

