মালদা,
সমাজের মূল স্রোতে ফিরতে বৃহস্পতিবার আবার মালদা পুলিশ সুপারের দ্বারস্থ কেএলও জঙ্গিরা ।
তাদের দাবি এর আগে একাধিকবার তারা পুলিশ সুপার ও জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন।
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রাক্তন কেএলও জঙ্গিদের সমাজের মূল স্রোতে ফেরার ব্যবস্থা করে দেওয়া হলেও এখনো পর্যন্ত মালদার কোন পদক্ষেপ নেওয়া। হয়নি ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না করা হলে অন্য পদক্ষেপ নেবেন কেএলও জঙ্গীরা।
