আদিবাসী মেলা উপলক্ষ্যে মালদার হবিবপুর ব্লকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
হবিবপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
সহযোগিতায় রয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন বিভাগ ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও পাকুয়াহাট সমবেত প্রয়াস।
শিবিরে ৩ জন মহিলা সহ ৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
তিনদিনের আদিবাসী মেলার শুভ উদ্বোধনে বক্তব্য রাখেন বিজিও শুভজিৎ জানা, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদিব রায,
আইসি পূর্ণেন্দু মুখার্জি, জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল প্রমুখ।
