রাত থেকে উত্তপ্ত বিশ্বভারতী, আহত বেশ কিছু বামপন্থী ছাত্ৰ ,

অরিত্র ঘোষ, শান্তিনিকেতন(বীরভূম),




বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল এবি ভি পি -র বিরুদ্ধে । ঘটনায় দু'জন আক্রান্ত হয়েছে । 

তাঁদের জখম অবস্থায় বিশ্বভারতীর পিয়ারসেন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় ।

 আক্রান্ত ছাত্ররা সকলেই বাম পন্থী সমর্থক।




 সূত্রের খবর গতকাল রাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পূর্বপল্লী বয়েজ হস্টেলের সামনে দাঁড়িয়েছিল বেশ কিছু আবাসিক পড়ুয়া । 

অভিযোগ, সেইসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মদদপুষ্ট এবি ভি পি সংগঠনের সদস্যরা তাদের উপর হামলা করে । 

ঘটনায় জখম হন বাম ছাত্র সংগঠনের সমর্থক স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনী পান ও দেবব্রত নাথ কোনওরকমে তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় ।

 তাদের আরও অভিযোগ, হামলাকারীরা হাসপাতালেও পৌঁছায় । 

সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই স্বপ্ননীল ও ফাল্গুনীদের উপর চড়াও হয়। পরে বিশ্বভারতীর কতৃপক্ষের নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । 




ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিনিকেতনে থানায় অভিযোগ দায়ের করা হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ -র দিকেই অভিযোগের আঙুল তোলেন আক্রান্ত ফাল্গুনী। 

 প্রসঙ্গত বলা যায় CAA, NRC ও JNU-তে দুষ্কৃতীদের হামলার ঘটনা নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত বিশ্বভারতী । 

গত কালকের ঘটনা যেন আগুনের উপর ঘি ঢালল। 




আজ সকালে SFI ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে উপাচার্য এর অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। 

কিন্তু এই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ ABVP র যে সকল ছাত্র দের দিকে অভিযোগের তীর উঠেছে তারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...