গাজোল টোল ট্যাক্সের পরিচালনা শনিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল।
গোটা জেলা জুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন।
জানা গেছে, এদিন থেকে তার সূচনা হল। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
চক্ষু পরীক্ষার পাশাপাশি এদিন ‘সড়ক সুরক্ষা ও জীবন রক্ষা’ নিয়েও সচেতনতা শিবির হয়ে যায়।
এদিন হাজির ছিলেন চক্ষু পরীক্ষক ডা: অজিত রায়। এদিন বিশেষ করে চালকদের চক্ষু পরীক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়।
তাঁদের অনেকেই চক্ষু পরীক্ষা করাতে চান না। এদিন অনেকেরই চোখের সমস্যা ধরা পরে।
কিন্তু তাঁরা দিব্যি বহাল তবিয়তে ছিলেন। যদিও শিবিরে তাঁদের যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বাতলে দেওয়া হয়েছে।

